স্টাফ রিপোটার: রাজধানীর ডেমরায় মধ্য হাজীনগর এলাকায় মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন সতন্ত্র প্রার্থী মশিউর রহমান মোল্লা সজলের ট্রাক মার্কার নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থী সজলের পক্ষে করলে এক ইউনিট সভাপতিকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রবিবার দিনগত রাত পৌনে ২ টার দিকে মধ্য হাজীনগর এলাকায় ট্রাকের নির্বাচনী ক্যাম্পে হামলা চালায় নৌকার প্রার্থী হারুনুর রশিদ মুন্নার সমর্থকরা। পরে নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করে কেন স্বতন্ত্র প্রার্থী সজলের পক্ষে কাজ করছে সেজন্য ব্যাখা চাওয়া হয় মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয় ইউনিট আওয়ামী লীগের সভাপতি মুন্সি মুজিবুর রহমান মিলনের কাছে। পরে তার বাসায় হামলা চালায় মোটরসাইকেল আরোহী ৬ যুবক।
ভুক্তভোগী মিলন জানায়,ঢাকা—৫ আসনে স্বতন্ত্র প্রার্থী ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল ট্রাক প্রতীকে নির্বাচন করছেন। তার বাবা এ আসনের ৪ বারের এমপি ছিলেন বলে আমি সহ ঘরে ঘরে তার সমর্থক রয়েছে। তার জনপ্রিয়তাও অনেক বলে নিরবে কাজ করছে সবাই। এদের মধ্যে আমরা বেশ কিছু লোক তার পক্ষে কাজ করছি বলে রোববার গভীর রাতে ৬ জন নৌকার সমর্থক এসব নেক্কারজনক কাজ করেছে। তারা ক্যাম্পের লাইট, চেয়ার, টেবিল ভেঙ্গে ফেলেছে। ডেমরা থানা পুলিশ কে খবর দেওয়া হলে পুলিশ এসে তার বাসার সিসি ক্যামেরার ফুটেজ নিয়েছে গেছে। তবে এখন পর্যন্ত ভাংচুরকারি ও হুমকি দাতাদের চিহ্নিত করা সম্ভব হতে পারে।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, পুলিশের উর্ধতনসহ আমরা ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে তদন্ত চালাচ্ছি। চিহ্নিত হলেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
স্বতন্ত্র প্রার্থী মশিউর রহমান সজল মোল্লা বলেন , শান্তিপুর্ণ পরিবেশের নির্বাচন ভুন্ডুল করতে নৌকার প্রার্থীর লোকজন সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। আমার নির্বাচনী ক্যাম্প ভাংচুরসহ কর্মী সমর্থকদের প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। যতই অপচেষ্টা করুক, আমার জয় হবেই ইনশাআল্লাহ।
এদিকে নৌকার প্রার্থী হারুনুর রশিদ মুন্নার মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে সে ফোন রিসিভ করেননি।
নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত একযোগে দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার জেলা প্রশাসন কর্তৃক জেলা প্রশাসক ...
পিরোজপুর অফিস: সুন্দরবনের কোলঘেঁষা বাগেরহাটের মোরেলগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সাংবাদিক সংস্থার ৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিবসটি উপলক্ষে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় ২০২৪ সালের ৫ আগস্ট পুড়িয়ে দেওয়া হয় বরিশাল সদর রোডের অ্যানেক্স ভবনে অবস্থিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) গুরুত্বপূর্ণ একটি দপ্তর। সিটি করপোরেশন ...
বিজয় রায় রাণীশংকৈলে প্রতিনিধিঃ ঠাকুরগাঁও রাণীশংকৈল পৌরসভায় পৌর প্রশাসকের বৃক্ষ রোপন কর্মসূচি এর শুভ উদ্বোধন করা হয় ।শনিবার( ১৩জুন) বেলা ১২টার সময় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মিজ খা ...
সব মন্তব্য
No Comments