ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের ডবলমুরিং থানার মাজার গেট এলাকায় ড্রেনে পড়ে নিখোঁজ কলেজছাত্রী সেহরিন মাহমুদ সাদিয়ার (২০) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাদিয়া আগ্রাবাদ এলাকা থেকে মামার সঙ্গে বাসায় ফিরছিলেন।রাস্তার একপাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে ড্রেনে পড়ে যান সাদিয়া। খবর পেয়ে তাকে উদ্ধারে অভিযান শুরু করা হয়। পরে রাত ৩টার তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে আগ্রাবাদ ইসলামিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত কাজে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
সব মন্তব্য
No Comments