ডেস্ক রিপোর্ট: নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অসহনীয় দ্রব্যমূল্যের চাপে পিষ্ট জনগণের উপর জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য এবং সাথে সাথে বর্ধিত পরিবহন ভাড়ার খড়গ চাপানো প্রমাণ করে এই সরকার জনগণের তোয়াক্কা করে না। গনবিরোধী এই সরকারকে এখনি হঠাতে না পারলে দেশের মানুষকে বাঁচানো যাবে না।
রবিবার দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মান্না বলেন, এই সরকার অগণতান্ত্রিক। ভোট ডাকাতি করে তারা ক্ষমতায় এসেছে। তাই তারা জনগণের দুঃখ কষ্টের কথা ভাবে না। সীমাহীন দূর্নীতি, লুটপাট, অর্থ পাচারের মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। তারা দেশের ব্যাংক গুলোকে খালি করেছে, শেয়ার বাজার ধ্বংস করেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ খালি করে ফেলেছে, লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের কাছে দেশ চালানোর টাকা নেই, আমদানির জন্য রিজার্ভ নেই। তাই এখন তারা জনগণের পকেট কাটার পায়তারা করছে। তাদের লুটপাটের চাপ জনগণের ঘাড়ে চাপাচ্ছে। সরকার দেশকে একটি দুর্ভিক্ষের দিকে নিয়ে যাচ্ছে। এদের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই।
ডাকসুর সাবেক এই দুইবারের ভিপি বলেন, শ্রীলঙ্কার দূরত্ব আর মাত্র ২৯ পয়সা। দেউলিয়া রাষ্ট্র শ্রীলঙ্কায় ডিজেলের দাম বাংলাদেশি টাকায় ১১৪ টাকা ২৯ পয়সা। আর বাংলাদেশে ১১৪ টাকা। শ্রীলঙ্কায় কেরোসিনের দাম ২৩ টাকা আর বাংলাদেশে ১১৪ টাকা। অবৈধ ক্ষমতাসীনরা দেশলে খাঁদের কিনারায় নিয়ে গেছে।
জনগণের উদ্দেশ্যে মান্না বলেন, এই দানব সরকারকে পদত্যাগে বাধ্য করতে হলে আপনাদের রাস্তায় নামতে হবে। সকল বিরোধী শক্তি এবং জনগণের ঐক্যবদ্ধ গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে উৎখাত করতে পারলে দেশকে বাঁচানো যাবে না, দেশের অর্থনীতিকে বাঁচানো যাবে না, দেশের মানুষকে বাঁচানো যাবে না।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments