বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নবগঠিত কার্যনির্বাহী কমিটি জাতির জনকের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করেছে।
আজ মঙ্গলবার(২ নভেম্বর) বিকাল ৪ টায় বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের (বশেমুরবিপ্রবিসাফো) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা জাতির জনকের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত ও ফাতিহা পাঠসহ পুষ্পস্তবক অর্পণ করে।
এসময় বশেমুরবিপ্রবিসাফো কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি শেখ আব্দুর রহিম (ডেইলি বাংলাদেশ) ও সাধারণ সম্পাদক মেজবাহ রহমান (ঢাকা ওয়েভ) ছাড়াও বাকি সদস্যরা উপস্থিত ছিলেন।
বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের (বশেমুরবিপ্রবিসাফোর) কমিটির বাকি সদস্যরা হলেন – সহ সভাপতি-১ মিসবাহুল ইসলাম রিয়াদ ( বাংলাদেশ নিউজ টাইমস) , সহ সভাপতি-২ মোঃ রাকিবুল হাসান ( আলোকিত ভোর), যুগ্ম সাধারণ সম্পাদক-১ আল মাহমুদ ( দৈনিক আজকের দর্পণ), যুগ্ম সাধারণ সম্পাদক-২ মোঃ ইউনুসুর রহমান ( বিডি নিউজ টুডে), সাংগঠনিক সম্পাদক রিফাত ইসলাম ( নাগরিক কাগজ), অর্থ ও দপ্তর সম্পাদক মোঃ আকিক তানজিল জিহান ( যুগবার্তা), প্রচার ও প্রকাশনা সম্পাদক হৃদয় সরকার ( দৈনিক দেশান্তর) ও দাপ্তরিক ফটোগ্রাফার মোস্তাফিজুর রহমান ( সংবাদ প্রতিদিন)।
উল্লেখ, গত রবিবার বশেমুরবিপ্রবিসাফো'র বার্ষিক সাধারণ সভায় ১০ সদস্য বিশিষ্ট্য এ কমিটি ঘোষণা করেন সদ্য বিদায়ী সভাপতি সফিকুল আহসান ইমন।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments