ছায়েম সভাপতি- আকতার সম্পাদক
ভোলা প্রতিনিধি॥ তিন বছরের জন্য ভোলা জেলা সেচ্ছাসেবক লীগের আংশিক নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. আবু ছায়েমকে সভাপতি মো. আকতার হোসেনকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয় ।
সোমবার (২৫ ই জুলাই) রাতে কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু’র স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষনা জানানো হয়।
নতুন কমিটিতে অন্যরা হলেন-সহ-সভাপতি এ বি এম সিদ্দিকী পারভেজ, মো. হাসান লিটন, মো. সাইফুল ইসলাম নয়ন, মো. সাখাওয়াত হোসেন রনি, মো. ফজলুল কাদের, সামছুল আলম সিপন, আমিনুল ইসলাম কচি, যুগ্ম সাধারন সম্পাদক মো. আবিদুল আলম আবিদ, আকবর হোসেন, ইসমাইল হোসেন নয়ন, সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহীম চৌধুরী পাপন, মো. হাবিব উল্লাহ রোকন, মমিনুল একরাম মুবিন ও গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদকমেহেদী হাসানের নাম ঘোষনা করে ১৬ সদস্য বিশিষ্টি এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির সভাপতি আবু ছায়েম ও সাধারন সম্পাদক আকতার হোসেন কে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এ কমিটি প‚র্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments