রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বানারীপাড়া-স্বরূপকাঠী আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা প্রয়াত সৈয়দ শহিদুল হক জামালের স্ত্রী সর্বজন শ্রদ্ধেয় নাসরিন হক (৭৬)
আর নেই। শুক্রবার (৩০ জানুয়ারী) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ঢাকায় ক্যান্টনমেন্টের বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না...রাজিউন)। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনীসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। তিনি একজন অতিথিপরায়ন,ধর্মভীরু,
মানবিক ও উদারমনা মহিয়সী নারী ছিলেন। রোববার (১ ফেব্রুয়ারী) বাদ জোহর ঢাকায় ক্যান্টনমেন্টের আল্লাহু মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে আজিমপুর গোরস্থানে স্বামীর কবরের পাশে তাকে চির নিন্দ্রায় শায়িত করা হবে। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমেবদনা জানিয়েছেন।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments