স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১১তম আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে চট্টগ্রাম কিংস।
শুক্রবার (৩ ডিসেম্বর) শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে হেরে প্রথম ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম কিংস। বিপিএলের চলতি আসরে এটাই দলীয় সবের্াচ্চ রান। জবাবে ১৭ দশমিক ১ ওভারে দুর্বার রাজশাহী ১১৪ রানে গুটিয়ে যায়। ১০৫ রানের ব্যবধানে জয় পায় চট্টগ্রাম কিংস।
দিনের আরেক ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ২০ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
গত ৩০ ডিসেম্বর উৎসাহ ও উদ্দীপনার মধ্যে রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ৫০ দিনব্যাপী বিপিএলের উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়েছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বাংলাদেশ ও নবাগত দুর্বার রাজশাহী। একই দিন দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ম্যাচ খেলে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস।
এবারের বিপিএল ম্যাচে তিনটি ভেন্যু। অন্য ভেন্যু দুটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।
ঢাকা পর্ব থেকে বিপিএল শুরুর পর সিলেটে দ্বিতীয় পর্ব হবে। ৬ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত সিলেটে ১২টি ম্যাচ হবে। ১৬ থেকে ২৩ জানুয়ারি চট্টগ্রাম পর্বে ১২টি ম্যাচ হবে। বিপিএলের শেষ পর্ব মিরপুর হবে। ২৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত লিগ পর্বসহ প্লে-অফ ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments