কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পথ সভা অনুষ্ঠিত
রংপুর অফিস: আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এর সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, “সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হলে শুধু প্রতিবাদ নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিএসএফকে কঠোরভাবে মোকাবিলা করলেই সীমান্ত হত্যা শূন্যে নামবে।”
আজ কুড়িগ্রামের এবি পার্টির প্রার্থী ডা. নজরুল ইসলামের আসনে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বছরের পর বছর ধরে সীমান্তে নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা করা হচ্ছে, কিন্তু কোনো সরকারই শক্ত অবস্থান নেয়নি। দেশের মানুষ এমন অসহায় মৃত্যু আর দেখতে চায় না।
সভায় উপস্থিত ছিলেন দলের জেলা আহ্বায়ক ও কুড়িগ্রাম ২ আসনের এবি পার্টির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. নজরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক ও কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ,জেলা সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
দেশের রাজনীতিতে বংশানুক্রমিক নেতৃত্বের প্রবণতা নিয়ে তীব্র সমালোচনা করেছেন ব্যারিস্টার ফুয়াদ।
তিনি বলেন, বাপ-দাদার কোঠায় নেতা হওয়া রাজনীতিতে বাংলাদেশের ভাগ্য বদলাবে না। জনগণের ভোটে, যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব গড়ে তুলতে হবে।”
তিনি আর-ও বলেন যারা জনগণের কণ্ঠ নয়, বরং বংশের পরিচয়ে রাজনীতি করে তারা দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। এবি পার্টি জনগণকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনতে চায়।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, এবি পার্টি যোগ্য, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব গড়ে তুলেই একটি ন্যায়ভিত্তিক ও জনগণের অংশগ্রহণমূলক বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছে।
এসময় তিনি কুড়িগ্রামের তরুণ সমাজকে ভয়াবহ মাদকের ছোবল থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পাশাপাশি কৃষক যাতে ন্যায্যমূল্যে সার পেতে পারে এবং সেচে কোনো সমস্যা না হয়,সে বিষয়ে রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি কুড়িগ্রামের অবকাঠামোগত উন্নয়ন ও চিকিৎসা খাতে আমূল পরিবর্তনেরও দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments