ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যূৎ স্পৃষ্ট হয়ে মোঃ ফারুখ (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছে। ররিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক ফারুখ উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী গ্রামের মুজিবল হকের ছেলে। সে পল্লী বিদ্যূৎতের সহকারী লাইনম্যান ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রবিবার বিকেলের দিকে স্থানীয় ডাওরী বাজার এলাকায় পল্লী বিদ্যূৎতের সংযোগ মেরামতের কাজ করছিলেন ফারুখ। এ সময় অসাবধানতাবসত বিদ্যূৎস্পৃষ্ট হয়ে খুঁিট থেকে নিচে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহতবস্থায় উদ্ধার করে লালমোহন হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৫ টার দিকে তার মৃত্যু হয়।
লালমোহন থানা অফিসার ইন চার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেন।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পুলিশকে নিজেদের স্বার্থে আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন ব্যবহার করতে না পারে। রোববার (১০ মে) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২৬ এর ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে নিম্নোল্লিখিত বাণী প্রদান করেছেন:“পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষ্যে আমি বাংলাদেশ পুলিশের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্ ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংগড়ব এলাকায় অবস্থান করছে। ১১ মে ২০২৬ তারিখের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংগড়ব এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদ ...
ডেস্ক রিপোর্ট: তুরস্কের কোনিয়া (Konya) শহরে অনুষ্ঠিতব্য 'কোনিয়া ওআইসি ইউথ ক্যাপিটাল ২০২৬' (Konya OIC Youth Capital 2026)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবং দ্বিপাক্ষিক বিভিন্ন বৈঠকে অংশ নিতে আজ সকা ...
সব মন্তব্য
No Comments