পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২০ জুন) বিকাল ৫টায় নগর ভবনে মেয়র দপ্তরে রাজশাহী মহানগর যুবলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ মনিরুজ্জামান খান ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি সহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎকালে রাসিক মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের নবনির্বাচিত সহ-সভাপতি মোঃ মাজেদুর রহমান শিবলী,সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ রায়হানুল রহমান রয়েল,সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান বিপ্লব,সাংগঠনিক সম্পাদক অরবিন্দ দত্ত বাপ্পি, সহ-সম্পাদক প্রণব কুমার সরকার,সহ-সম্পাদক এস এম আশিকুর রহমান প্রমুখ ।
নবনির্বাচিত নেতৃবৃন্দ রাসিক মেয়রের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। এসময় মেয়র তাদের মিষ্টিমুখ করান।
শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্য রাসিক মেয়র বলেন,বাংলাদেশ আওয়ামী যুবলীগের একটি ঐতিহ্যবাহী সংগঠন। নবনির্বাচিত কমিটির সকলে ঐক্যবদ্ধ হয়ে রাজশাহী মহানগর যুবলীগকে আরো শক্তিশালী করে গড়ে তুলবে।
উল্লেখ্য,বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী মহানগর যুবলীগের ১৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments