স্টাফ রিপোর্টার: ‘কূটনৈতিক পাড়ায় কী হচ্ছে না হচ্ছে আমরা আসলে জানি না। সুতরাং এটা নিয়ে প্রতিক্রিয়া জানানোর কিছু নাই।’
শেখ হাসিনার পাসপোর্টকে কেন্দ্র করে কূটনৈতিক পাড়ায় কী আলোচনা হচ্ছে এবং এনিয়ে সরকারের প্রতিক্রিয়া কী — এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই মন্তব্য করেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তবে একই ব্রিফিংয়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থানও স্পষ্ট করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা ওনাকে এক্সট্রাডাইট (প্রত্যর্পণ) করতে চাই, ওনাকে ধরে আনতে চাই।’
জাহেদ উর রহমান বলেন, ‘এখন তিনি নিজেই ফিরতে চান। অর্থাৎ তাঁকে আদালতে যেতেও হবে না। তিনি শুধু বলবেন, আমাকে এক্সট্রাডাইট করো। সুতরাং প্রত্যর্পণ নিয়ে যে আইনি প্রক্রিয়া বা আইনি জটিলতার কথা বলা হচ্ছে, আমি অন্তত কোনো জটিলতা দেখি না।’
তিনি আরও বলেন, দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনার অনেক মৌলিক মানবাধিকার স্থগিত থাকবে। সরকার তাঁকে সাধারণ নাগরিক হিসেবে নয়, দণ্ডিত আসামি হিসেবে ফিরিয়ে আনতে চায়।
তথ্য উপদেষ্টা জানান, শেখ হাসিনা নিজে এখনো পাসপোর্টের জন্য কোনো আবেদন করেননি। দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে একটি আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা নেওয়ার বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। এর আগে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার এ বিষয়টি জানিয়েছিলেন।
প্রসঙ্গত, বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। তাঁর পক্ষে লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স চিঠি পাঠিয়েছে। রয়টার্সের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর এটাই তাঁর প্রথম এ ধরনের আবেদন। ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে বিষয়টি দেখা হচ্ছে।
অন্যদিকে, বাংলাদেশ সরকার দুই দেশের প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি দিয়েছে। একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দণ্ডিত হওয়ায় শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়ার আইনগত এখতিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নেই।
স্টাফ রিপোর্টার: আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রাজশাহী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। ইতিমধ্যে পার্টির ফো ...
ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। রয়টার্স জানিয়েছে, সোমবার (৯ নভেম্বর) তার আইনজীবীদের পাঠানো একটি চিঠি সংবাদ সংস্থাটি ...
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
সব মন্তব্য
No Comments