স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৩ জন এবং নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ২৩ জুন সকাল ৮টা থেকে ২৪ জুন সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ৯৯৬ জনকে শনাক্ত করা হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৯৩ জনের। এই সময়ে ৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৩৭ জন রোগী। এ নিয়ে ১৫ মার্চ ২০২৬ থেকে অদ্যাবধি মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ হাজার ৮৮২ জনে।
চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৯৫ হাজার ৭৬০ জন। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৩৯০ জন। এই সময়ে মোট ৭৯ হাজার ৬৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সন্দেহজনক হামে ৩ জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ ২০২৬ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫৯৬ জনের। অন্যদিকে নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। জ্বর, সর্দি-কাশি ও শরীরে র্যাশ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশুদের সময়মতো হামের টিকা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছর এ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হামে সন্দেহজনক ২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হামে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৫৭ জন।সোমবার (৭ ...
ডেস্ক রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৮ জন হাম রোগী শনাক্ত হ ...
সব মন্তব্য
No Comments