ডেস্ক রিপোর্ট: জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি আজ ১৭ মার্চ ২০২৬ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মবার্ষিকীতে এক বিবৃতিতে তাঁকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। জাসদের বিবৃতিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও প্রতিষ্ঠা, রাষ্ট্রপিতা। বঙ্গবন্ধুর মতো ক্ষণজন্মা নেতার জন্ম হয়েছিল বলেই বাঙালি জাতি স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে সঠিক দিশা পেয়েছিল এবং স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সমর্থ হয়েছিল। তাঁর মত যোগ্য নেতৃত্বের অভাবে পৃথিবীতে বহু স্বাধীনতাকামী জাতি স্বাধীনতা অর্জন করতে পারে নাই। জাসদের বিবৃতিতে বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরাল ভেঙে—গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়ে, পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধুর ইতিহাস বাদ দিয়ে বাংলাদেশ ও বিশ্বের জনগণের হৃদয় এবং বিশ্ব ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলা যাবে না।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments