বিশেষ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দলের গুম হওয়া নেতাকর্মী ও বৈষম্য বিরোধী গণআন্দোলনে শহিদ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে গুম হওয়া পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নূর আলম ও থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তারা এবং বৈষম্য বিরোধী গণআন্দোলনে শহিদ ছাত্রদল নেতা রমজান আলী জীবন ও নয়াপল্টন বিএনপি অফিসের সামনে খুন মকবুল হোসেন এর পরিবারকে নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী তুলে দেন ঢাকা মহানগর বিএনপির শীর্ষ এই নেতা।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেন,গুমের শিকার নেতাকর্মীদের পরিবার যেন না ভাবে তারা একা। সারাদেশে বিএনপির নেতাকর্মীরা আমরা সবাই একই পরিবার এর সদস্য। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে গুম-খুন হওয়া নেতাকর্মীদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করবে বিএনপি সরকার।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া নগদ অর্থ ও ঈদ উপহার সামগ্রী গুম খুন- শহিদ পরিবারের হাতে তুলে দেন তিনি। একই সাথে গুম হওয়া পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদানসহ ভবিষ্যতে ব্যক্তিগতভাবে ও সহযোগিতার আশ্বাস দেন আমিনুল হক।
এসময় পল্লবীও রুপনগর থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
খুলনা অফিস: খুলনা সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ১১ জুন রাত সাড়ে ৯টার দিকে নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত ১৭ তলা ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার ...
বরিশাল অফিস: উজিরপুর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আয়োজিত একটি মানববন্ধন কর্মসূচিতে সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি গুঠ ...
উজিরপুর প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।উপজ ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ। বুধবার (১০ জুন) দুপুরে পবা উপজ ...
সব মন্তব্য
No Comments