সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ আগষ্ট) বেলা ১১ টায় সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়।
সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৌরভ সোহরাবের সঞ্চালনায় সাহিত্য আসরে প্রায় অর্ধ শতাধিক নবীণ প্রবীণ কবি ও সাহিত্যিক অংশ নেন।
আসরে স্বরচিত কবিতা পাঠ করেন কবি মাহাবুব এ মান্নান, কবি আজাহার আলী, আমজাদ হোসেন, আবুল হোসেন, সরদার মোহাম্মদ আলী, আলতাফ হোসেন, এনামুল হক মিন্নতি, রিক্তা বানু, শাকিল বাদশা, প্রত্যয় সাহা, সামাউল ইসলাম, কবির হোসেন, প্রমূখ।
কবিতা পাঠ শেষে সমাপনি বক্তব্যে অনুষ্ঠানের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানা বলেন, প্রযুক্তির এই যুগে সাহিত্য চর্চা থেকে মানুষ অনেকটাই দুরে সরে গেছেন। প্রতি মাসে একবার করে এই সাহিত্য আসরের আয়োজন অব্যাহত থাকবে। আমরা চাই নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যেন প্রযুক্তির অপব্যবহারে ধবংস না হয় সেই লক্ষ্যেই তাদেরকে বেশি করে সাহিত্য চর্চার উদ্বুদ্ধ করতে হবে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments