আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ভ্রাম্যমাণ কম্পিউটার ভ্যানে ২ মাস মেয়াদী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক এবং ১ মাস মেয়াদী মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। ৪ সেপ্টেম্বর রবিবার দুপুরে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপলস (ট্রেকাব-২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামানের সভাপতিত্বে ও ঝিনাইগাতী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ হামিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহবুব ইলাহী, উপজেলা নির্বাচন অফিসার মোঃ হুমায়ুন কবীর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লাইলী বেগম, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এএসএম কাউসার, তোফাজ্জল হোসেন, মৎস্য প্রশিক্ষক ছাইদুল ইসলাম, কম্পিউটার প্রশিক্ষক তাইজুল ইসলাম এবং রাকিবুল ইসলাম প্রমুখ। মৎস্য চাষে ২৫ জন এবং ভ্রাম্যমাণ কম্পিউটার ট্রেনিং এ পুরুষ ২০ জন ও নারী ২০ জনসহ মোট ৬৫ জন প্রশিক্ষণার্থী উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ চত্বরে ভ্রাম্যমাণ কম্পিউটার প্রশিক্ষণ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মৎস্য চাষ প্রশিক্ষণ কোর্স করানো হবে বলে জানা গেছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments