স্টাফ রিপোর্টার: বিএনপি মনোনীত ঢাকা-৬ আসনের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন,এই মাসেই আমাদের নেতা তারেক রহমানের বাংলাদেশের বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে। দীর্ঘদিন ধরে যিনি সুদূর লন্ডনে বসে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলেছেন, তিনি দেশে ফিরে এসে বাংলাদেশকে আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন।
বুধবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওয়ারীর ৪১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, গোপীবাগেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা, ফলে এলাকার প্রতিটি সমস্যাকে তিনি নিজের সমস্যা মনে করেন।তিনি এই এলাকার সন্তান হিসেবে দীর্ঘদিনের নাগরিক সংকট সমাধানে অঙ্গীকার করেন।
তিনি অভিযোগ করেন, গত ১৭ বছরে জনগণ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবং বিচারব্যবস্থাসহ রাষ্ট্রযন্ত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিএনপির এই প্রার্থী বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে কিছু মহল ভোট প্রক্রিয়া ব্যাহত করার ষড়যন্ত্র করতে পারে। তবে তিনি আশাবাদ প্রকাশ করে বলেন, কোনো ষড়যন্ত্র সফল হবে না।
ইশরাক বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিভাজন ও সহিংসতার সংস্কৃতি বন্ধ করতে হবে এবং জনগণ যাতে প্রতি পাঁচ বছর অন্তর স্বাধীনভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। তাঁর দাবি, গত কয়েক বছরে দেশের বিপুল পরিমাণ সম্পদ অপচয় ও পাচার হয়েছে—সেগুলো ফিরিয়ে আনা হবে।
এলাকার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ওয়ারীর রাস্তা-ঘাটের জীর্ণ দশা, গ্যাস সংকট, নাগরিক সেবার ঘাটতি, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক তার, নারীদের জন্য নিরাপদ পরিবেশের অভাবসহ বিভিন্ন সমস্যা অব্যাহত রয়েছে। তিনি জানান, তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে ইতোমধ্যে আলোচনা করেছেন এবং সমাধানে চাপ সৃষ্টি করছেন।
বিএনপির ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা সম্ভব বলে মত দেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মৌলিক অধিকার ও সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য বলেও উল্লেখ করেন।
উঠান বৈঠকে ওয়ারী থানা সভাপতি : আলহাজ্ব লিয়াকত আলী,হাজী বাহাউদ্দিন দক্ষিণ মহসিন্দি পঞ্চায়েত কমিটি সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, ওয়ারি থানা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মহসিন "
ফরহাদ হোসেন মুকুল,৪১ নং ওয়ার্ড সভাপতি হাজী মোঃ রাহাত,সেক্রেটারি ৪১ নং ওয়ার্ডে মোহাম্মদ নাহিদ ,ওয়ারি থানা যুবদল আহ্বায়ক সালাউদ্দিন হাজির পরিবার সহ এলাকাবাসী।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments