ডেস্ক রিপোর্ট: বন্যার পানির প্রবল চাপে ২০ মিটার একটি পাকা সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন মহেড়া ও ফতেপুর এই দুই ইউনিয়নের অর্ধ লাখ মানুষ। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের কড়াইল-হিলড়া আদাবাড়ি সড়কের সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এ ছাড়া, গত কয়েক দিন ধরে উপজেলার বংশাই ও লৌহজং নদীর ওপর দিয়ে প্রবল বেগে বন্যার পানি প্রবাহিত হওয়ায় দেখা দিয়েছে ভাঙন। সেইসঙ্গে রাস্তাঘাট, ফসলিজমি ডুবে যাওয়ায় বিপাকে পড়েছেন এলাকার মানুষ।
এদিকে, সেতু ভেঙে যাওয়ার খবর পেয়ে শুক্রবার (২৪ জুন) বিকালে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও এফবিআইসিসির পরিচালক এবং টাঙ্গাইল জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খান আহমেদ শুভ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এলাকাবাসীর চলাচলের জন্য একটি বাঁশের সাঁকো নির্মাণের জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশনা দিয়েছেন। বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই স্থানে একটি ৩০ মিটার সেতু নির্মাণ করে দেবেন বলে এলাকার জনগণকে আশ্বস্ত করেছেন।
শনিবার মহেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভাস সরকার নুপুর জানান, কড়াইল-আদাবাড়ি রোডের হিলড়া আদাবাড়ি নামক স্থানে ২০ মিটার সেতুটি গত ৩-৪ বছর ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। এই সেতুর ওপর দিয়ে মহেড়া ও ফতেপুর ইউনিয়নের অর্ধ লাখ মানুষ যাতায়াত করে আসছিল। গত ১০-১২ দিন ধরে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় সেতুর দুই পাশ থেকে মাটি সরে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে পানির স্রোতে সেতুর দুই পাশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে বিপাকে পড়েন দুই ইউনিয়নবাসী। তিনি বিষয়টি স্থানীয় সাংসদ, উপজেলা নির্বাহী অফিসার, উপজেরা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা প্রকৌশলীকে জানান। সেতুটি দ্রুত সময়ের মধ্যে করে দেওয়ার জন্য তিনি জোর দাবি জানিয়েছেন।
খান আহমেদ শুভর সঙ্গে যোগাযোগ করা হেল তিনি বলেন, ‘বন্যার পানির প্রবল চাপে ব্রিজ ভেঙে গেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে একটি উপজেলা প্রকৌশলীকে বাঁশের সাঁকো নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। পানি কমে যাওয়ার পর এখানে সেতু নির্মাণ করে দেওয়া হবে।’
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জনগণের চলাচলের জন্য আপাতত একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হচ্ছে। পানি কমে যাওয়ার পর এমপি মহোদয়ের সহযোগিতায় এখানে পুনরায় সেতু নির্মাণ করা হবে।’
-ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার ১১ জুন বিকেলে জাতীয় সংসদ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার ১১ জুন হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্ ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুরে বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ডে) আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন (৬৮) ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন শুরু করেছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা ৬ মিনিটে তিনি বাজেট বক্তৃতা শুরু করেন।স্পিকার হাফিজ উ ...
সব মন্তব্য
No Comments