কলাপাড়া(পটুয়য়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক প্রচারণার অংশ হিসেবে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে কুয়াকাটার একটি অভিজাত আবাসিক হোটেলের হলরুমে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান এমপি। পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ সংলাপে বক্তব্য রাখেনে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার,কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার। এছাড়া বৌদ্ধধর্ম কৃষ্টি প্রচার সংঘ পটুয়াখালী জেলা কমিটির সভাপতি নিউ নিউ খেইন,কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, কুয়াকাটা রাঁধাকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ শিশীর কুমার মহারাজ প্রমুখ। সংলাপে অংশশ্রহণ করেন স্থানীয় মুসলিম,হিন্দু, বৌদ্ধ ধর্মীয় প্রতিনিধিসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায ...
সব মন্তব্য
No Comments