মো. নূর আলম: দেশে বৈষম্য চরম আকার ধারন করেছে। আঞ্চলিক বৈষম্য বাড়ছে। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের সংকট বাড়ছে। জলবায়ু উদ্বাস্তু ঝুঁকিতে উপকূলের মানুষ। সুন্দরবন ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে। উপকূলে অপরিকল্পিত শিল্প-কারখানা স্থাপনের নামে উন্নয়ন সহিংসতা চলছে। ৩০ জানুয়ারি রবিবার সকালে বাগেরহাট এ. সি. লাহা মিলনায়তন চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি'র বাগেরহাট জেলা কমিটির ১০ম সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সিপিবি'র কেন্দ্রীয় সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স একথা বলেন।
রবিবার সকাল সাড়ে ১১টায় উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা সিপিবি'র সভাপতি এ্যাড. তুষার কান্তি বসু। উদ্বোধনী সমাবেশে আরো বক্তব্য রাখেন সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. মনোজ দাস, কমরেড এস এ রশিদ, কন্ট্রোল কমিশনের সদস্য কম. কাজী সোহরাব হোসেন, ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় সভাপতি কৃষক নেতা শরীফুজ্জামান শরীফ, জেলা সিপিবি'র নেতা কম. মো. নূর আলম শেখ, সেকেন্দার হোসেন, বেলাল হোসেন বিদ্যা প্রমূখ। সম্মেলনের উদ্বোধনী অধিবেশন পরিচালনা করেন সিপিবি'র বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফররুখ হাসান জুয়েল। উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সিপিবি'র কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আরো বলেন দেশে সর্বত্র ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে। দুঃশাসনের হোতারা ক্ষমতা পাকাপোক্ত করতে এই অবস্থা তৈরি করেছে। দেশে চলছে জমিদারতন্ত্র। এই অবস্থা থেকে পরিত্রান পেতে দুঃশাসন হটানো ও ব্যবস্থা বদলের সংগ্রাম জোরদার করতে হবে। উদ্বোধনী সমাবেশের আগে জাতীয় সঙ্গীত গেয়ে জাতীয় পতাকা ও পার্টির পতাকা উত্তোলনের মাধ্যমে বাগেরহাট জেলা সিপিবি'র ১০ম জেলা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সিপিবি'র কেন্দ্রীয় সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং পার্টির পতাকা উত্তোলন করেন জেলা সিপিবি'র সভাপতি কমরেড এ্যাড. তুষার কান্তি বসু। উদ্বোধনী সমাবেশ শেষে এ. সি. লাহা মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাকের রিপোর্ট, অর্থ রিপোট, রাজনৈতিক দলিল, রণনীতি-রণকৌশল ও নতুন নেতৃত্ব নির্বাচন বিষয়ে আলোচনা চলছে।
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
সব মন্তব্য
No Comments