স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোঃ রুহুল আমিন হাওলাদার-এর নেতৃত্বে গঠিত জাতীয় পার্টির ত্রাণ কমিটির প্রতিনিধি দল দেশের বন্যা উপদ্রুত এলাকা সমুহে ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আজ সকাল ৬টায় পার্টি চেয়ারম্যান-এর বনানী কার্য্যালয় থেকে রওনা হয়ে দিনের বিভিন্ন সময় সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলা জাতীয় পার্টির ত্রাণ কমিটির কাছে পার্টির পক্ষ থেকে বন্যা দূর্গত জনগণের মধ্যে বিতরণের জন্য ঔষধ, শিশু খাদ্য, আপদকালীন সময়ের প্রয়োজনীয় সামগ্রী ও বিভিন্ন ধরণের শুকনো খাবার পৌঁছে দেন। এই প্রতিনিধি দলে অংশ নিয়ে বিভিন্ন জেলায় সহযোগীতা সামগ্রী পৌঁছে দিয়েছেন জাতীয় পার্টির ত্রাণ কমিটির সদস্য মনিরুল ইসলাম মিলন, গোলাম মোহাম্মদ রাজু, ফখরুল আহসান শাহজাদা, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, মোঃ হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন তোতা, মাসুদুর রহমান মাসুম, জহিরুল ইসলাম মিন্টু, গোলাম মোস্তফা, আক্তার হোসেন দেওয়ান, নুরুল হক নুরু, দ্বীন ইসলাম শেখ, শামীম আহমেদ রিজভী, ফজলে এলাহী সোহাগ, জিয়াউর রহমান বিপুল, কাজী মামুন, জহিরুল ইসলাম মিন্টু, উজ্জল চাকমা ও নাজমুল হাসান রেজা।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments