পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যের মাদক সেবনের বিষয়ে যুগবার্তা অনলাইনে সংবাদ প্রকাশের পর অভিযুক্ত ২ সিপাহীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
বরখাস্তকৃত (আরএনবির) দুই সদস্য হলেন,সিপাহী সাদ্দাম হোসেনে এবং শাহিনুর রহমান শাহিন। তারা দুজনই রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে হেডকোয়ার্টার্সে নিরাপত্তার কাজে নিয়োজিত ছিলেন।
মঙ্গলবার (২৫ জুন) দুপুরে যুগবার্তা কে বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের (আরএনবি) শাখা চিফ কমান্ডার আসহাবুল ইসলাম।
তিনি বলেন,‘প্রাথমিক তদন্তে যুগবার্তা অনলাইনে প্রকাশিত সংবাদের সত্যতা পাওয়া গেছে। এ খবর প্রকাশ হওয়ার পর বিচার-বিশ্লেষণ করে দুজন সিপাহীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
তিনি আরও বলেন,এরইমধ্যে অভিযুক্ত ওই দুই সদস্যের বিরুদ্ধে তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যেই সেই তদন্ত কমিটি প্রতিবেদন দেবে,এমন কথা রয়েছে। এরপরই তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হতে পারে।
এর আগে সোমবার (২৪ জুন) বিকেলে ‘দপ্তরে বসে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের মাদক সেবন’ এ শিরোনামে যুগবার্তা অনলাইনে একটি সংবাদ প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি ভাইরাল হলে বাংলাদেশ রেলওয়েকে নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।
মাদক সেবনের বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ওই দুই নিরাপত্তা কর্মী রেলওয়ে ভবনের একটি দপ্তরে বসে ইয়াবা সেবন করছেন।
প্রথম একটি ভিডিওতে দেখা যায়, সাদা কাগজের ওপর মেঝেতে সারিবদ্ধভাবে বেশ কয়েকটি ইয়াবা সেবনের জন্য সাজিয়ে রাখা হয়েছে। এর কিছু দূরে নিরাপত্তা কর্মী সাদ্দাম হোসেন ইয়াবা সেবন করছেন। পাশের আরেকটি চেয়ারে বসে মোবাইল ফোনে কথা বলছিলেন সিপাহী শাহিনুর রহমান শাহিন। এরপর তার কথা বলা শেষ হলে দুজনই একসঙ্গে মাদক আড্ডায় মেতে উঠেন। বেশ কিছুক্ষণ ধরে চলে তাদের এমন মাদক সেবনের কর্মকাণ্ড।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি হ্রাস এবং স্থানীয়দের মাঝে বৃক্ষরোপণে আগ্রহ তৈরির লক্ষ্যে দিনাজপুর সদর উপজেলায় ১৫০০ তালবীজ রোপণ করা হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কা ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফ্রিজে পঁচা ও বাসি মাংস সংরক্ষণ করে বিক্রির অভিযোগে তারেক তাজু নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার দোকা ...
বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ রাণীশংকৈলে "থ্রাইভিং থ্রো ইকুইটি, ইকোনমিক এমপাওয়ারমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স (থ্রাইভ)" প্রকল্পের ভিত্তি জরিপের প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে উপজেলা প ...
আনিছ আহমেদ (শেরপুর) ঝিনাইগাতী : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে টানা চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয়েছে ৪ নং গৌরীপুর ...
সব মন্তব্য
No Comments