ডেস্ক রিপোর্ট: গ্রাহকদের আরও উন্নত, আধুনিক ও উপভোগ্য ব্যাংকিং সেবা দিতে ঢাকার নিকুঞ্জে নতুন একটি ব্রাঞ্চ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। ১২ অক্টোবর ২০২৫ ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান ঢাকার জোয়ার সাহারা কমার্শিয়াল এরিয়ার এশিয়ান টাওয়ারে নিকুঞ্জ ব্রাঞ্চের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব জেনারেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিন আকবর (অব.) এবং সিনিয়র জোনাল হেড (নর্থ) এ. কে. এম. তারেকসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিমানবন্দর, কূটনৈতিক এলাকা এবং প্রধান আবাসিক ও বাণিজ্যিক এলাকার নিকটে অবস্থান হওয়ায় নিকুঞ্জ ব্রাঞ্চটি এসএমই, রিটেইল এবং কর্পোরেট গ্রাহকদের উন্নত ব্যাংকিং সেবা প্রদানে বিশেষ ভূমিকা রাখবে। ঢাকার দ্রুত বর্ধনশীল এলাকাগুলোর একটি হিসেবে নিকুঞ্জ বেশ পরিচিত। ব্র্যাক ব্যাংকের উপস্থিতি এখানকার ব্যবসায়িক ও অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক হবে।
নতুন এই ব্রাঞ্চ চালুর মাধ্যমে ব্র্যাক ব্যাংক সারাদেশে নিজেদের উপস্থিতি আরও সম্প্রসারিত করেছে, যা গ্রাহকদের আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও গ্রাহককেন্দ্রিক ব্যাংকিং সেবা প্রদানের ব্যাপারে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।
বর্তমানে ব্র্যাক ব্যাংকের ২৯৮টি ব্রাঞ্চ ও সাব-ব্রাঞ্চ, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের ব্যাংকিং নেটওয়ার্ক রয়েছে, যা ব্যাংকটিকে দেশের অন্যতম বৃহৎ ব্যাংকিং নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
সব মন্তব্য
No Comments