রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধিঃ পিরোজপুরের স্বরূপকাঠিতে (নেছারাবাদ) বিয়ের দেড় মাসের মাথায় মেহেদীর রং না শুকাতেই হালিমা নামের এক নববধুর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ৮ আগষ্ট (সোমবার) রাতে উপজেলার জলাবাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের কামারকাঠি গ্রামে এ ঘটনাটি ঘটে। হালিমা কামারকাঠি গ্রামের আব্দুস সত্তারের মেয়ে এবং একই গ্রামের মো. মিজানুর রহমানের স্ত্রী। স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল আমিন জানান প্রায় দেড় মাস পূর্বে হালিমার নিজের পছন্দ মতে বিয়ে করে স্বামী মিজানের সাথে ঢাকায় বসবাস শুরু করেন। গত তিন দিন পূর্বে হালিমা তার স্বামী মিজানকে নিয়ে ঢাকা থেকে বাবার বাড়ি আসেন। মিজান হালিমাকে বাবার বাড়িতে রেখে কাজের জন্য আবার ঢাকায় চলে যান। সোমবার রাতে পিত্রালয়ের ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় হালিমাকে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও । আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। স্বরূপকাঠি থানার পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান জানান, মৃত্যু রহস্য উদঘাটনে ৮ আগস্ট সোমবার রাতেই লাশ উদ্ধার করে ৯ আগস্ট মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments