ডেস্ক রিপোর্ট: মন খারাপ ছিল জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী শ্রাবণ্য’র। কেননা ঈদে প্রচারের অপেক্ষায় থাকা বিশেষ নাটক হারিয়ে ফেলেছেন এর নির্মাতা। শেষ মুহূর্ত পর্যন্ত হণ্যে হয়ে খুঁজলেও যার আর অস্তিত্ব মেলেনি কোথাও। প্রযোজকের ক্ষতি আর নিজের কষ্টসাধ্য চরিত্রটির জন্য দারুণ মন খারাপ ছিল তার।
সে দুঃখ কিছুটা ভুললেন নতুন একটি নাটকে। জনপ্রিয় নির্মাতা মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ঈদ নাটক ‘তুমি আমার সব’-এ শ্রাবণ্য জুটি বেঁধেছেন আরশ খানের সঙ্গে। ঈদের ৬ষ্ঠ দিন অর্থাৎ আগামী ২৮ এপ্রিল বিকেল চারটায় নাটকটি প্রচারিত হবে আরটিভিতে।
নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ বলেন, “নাটকের গল্পটি মূলত দুই কাজিনের গল্প। মেয়েটি ছেলেটির প্রতি জমিয়ে রাখা দীর্ঘদিনের অব্যক্ত আবেগ ও ভালোবাসার কথা প্রকাশের জন্য তার কাঙ্খিত সময়ের জন্য অপেক্ষা করছিল।
ছেলেটি তাৎক্ষণিক প্রত্যাখ্যান করলেও ধীরে ধীরে আশৈশব একসঙ্গে বেড়ে ওঠা পাশের মানুষটির মধ্যেই অন্য এক মানুষকে খুঁজে পায়। কিন্তু পরিণয়ের পথেও নিজের মুখোমুখি দাঁড়াতে বাধ্য হয় ছেলেটা।”
নাটকটিতে অভিনয় করে শ্রাবণ্যর অভিজ্ঞতা অম্ল এবং মধুর। কেননা ব্যক্তিজীবনে শ্রাবণ্য যেমন তার ঠিক উল্টো একটি চরিত্রে দেখা যাবে তাকে। শ্রাবণ্য বলেন, “সারাজীবন যেটা হয়েছে, কলেজ বা ভার্সিটিতে ছেলেরাই আমার পেছনে সবসময় ঘুরেছে, আমি পাত্তা দেইনি। এখানে আমাকেই ছেলেটার প্রেমে কিছুটা বেহায়াপনা করতেই হয়। যেটা খুব ইন্টারেস্টিং লেগেছে।
খুব মিস্টি প্রেমের গল্প। বান্নাহ ভাইর সঙ্গে প্রথম কাজ। আমি মুগ্ধ তার নির্মাণ কৌশল দেখে।”
তীব্র গরমের মধ্যে মানিকগঞ্জের জমিদার বাড়িতে চিত্রায়িত হয়েছে নাটকটি। বারবার ঘামে ভিজে যাচ্ছিল পোশাক, সে পোশাক শুকিয়ে ফের শুটিং। এমন কষ্টই করেছেন শ্রাবণ্য।
প্রচারের আগেই ঈদের আরেকটি নাটক হারিয়ে ফেলা প্রসঙ্গে শ্রাবণ্য বলেন, “নাটকটি দুর্ঘটনাবশত হারিয়ে গেছে। ডিরেক্টরের প্রতি সম্মান রেখেই তার নামটি উচ্চারণ করতে চাইছি না। নাটকটিতে আমার বিপরীতে অভিনয় করেছিলেন অ্যালেন শুভ্র। তার প্রতি, প্রযোজক ও কলাকুশলীদের জন্য আমার সমবেদনা রইল।”
নাটকটিতে অভিনয়ের জন্য ব্যস্ততম উপস্থাপিকা শ্রাবণ্য ত্যাগ করেছেন প্রায় একুশটি টিভি শো। এর মধ্যে রয়েছে একুশে ও এশিয়ান টিভিতে ৭ পর্বের সেলিব্রেটি টক শো, চ্যানেল টোয়েন্টিফোরে ৭ পর্বের রেকর্ডেড লাইভ মিউজিক্যাল শো।
‘তাই নাটকটি আমার জন্য অনেক স্পেশাল’-যোগ করেন শ্রাবণ্য।
ঈদে শ্রাবণ্যকে দেখা গেছে ও যাচ্ছে চ্যানেল টোয়েন্টিফোরে শাইন উইথ শ্রাবণ্য, আরটিভির কালারস অব মিউজিক, চ্যানেল নাইনের ‘নাইন কিচেন’। ঈদ অনুষ্ঠানের পাশাপাশি জিটিভিতে উপস্থাপনা করছেন চলমান ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল-এরও।
স্টাফ রিপোর্টার: মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির একদিন পরই আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) দুপুরে শুনানি শেষে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার খালিয়াজুরীর হাওড়ঘেরা জনপদ বল্লী গ্রামে জন্ম তাঁর। শৈশব-কৈশোর কেটেছে হাওড়ের প্রকৃতি, মানুষের জীবনযাপন ও লোকজ সংস্কৃতির আবহে। সেই শেকড়ের টান আর সংগীতের প্রতি গভীর ভালোবাস ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয় বরিশালের উজিরপুর। ঢাকঢোলের বাদ্য, বৈঠার ছন্দ আর লাখো দর্শকের উচ্ছ্বাসে শনিবার (৩১ অক্টোবর) মুখরিত হয় ...
স্টাফ রিপোর্টার: ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থ ...
সব মন্তব্য
No Comments