স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে দলীয় মনোনয়ন পরিবর্তন করেছে বিএনপি। এ আসনে অবশেষে মনোনয়ন পেলেন কবির আহমেদ ভুইয়া। তিনি জেলা বিএনপির শীর্ষনেতা। এরআগে এখানে মনোনয়ন দেওয়া হয়েছিলো দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানকে।
রবিবার কবির আহমেদকে দলের মহাসচিব স্বাক্ষরিত দলের চূড়ান্ত মনোনয়ন তুলে দেওয়া হয়।
নব্বই উর্ধ্ব মুশফিকুর রহমান মনোনয়ন পাওয়ার পর থেকেই ফুঁসে ওঠে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কবির আহমেদ ভূইয়া বিএনপির একজন নির্যাতিত নেতা হিসেবে পরিচিত। গুমও হয়েছিলেন তিনি। গুমের সময় আওয়ামী সন্ত্রাসীরা তাকে অমানুষিক নির্যাতন করেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা রাজনীতিতে তার ব্যাপক ভূমিকা ছিলো। তার প্রত্যক্ষ সহযোগিতায় জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে সম্মেলন অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
স্টাফ রিপোর্টার: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য ঘিরে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল হয়েছে। বিএনপি সরকারের সমালোচনা করে বক্তব্য দিলে সরকারি দলের সদস্যরা হইচই-হট্টগোল করে প্রতিবাদ জানান। এ স ...
ডেস্ক রিপোর্ট: বিশ্ব পরিমণ্ডলে এককেন্দ্রিক আধিপত্য ও যুদ্ধের অবসান ঘটিয়ে সকল রাষ্ট্রের সমঅধিকার, মর্যাদা ও সমান অংশগ্রহণ নিশ্চিত করার সময় এসেছে বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বিশ ...
সব মন্তব্য
No Comments