মোংলা থেকে মো. নূর আলমঃ সৎ-নিষ্টাবান, সংস্কৃতিবান জনবান্ধব জনসেবক মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদারকে ৭ নভেম্বর সোমবার বিকেলে সফল ভাবে সরকারি দায়িত্ব পালন ও জনসেবার জন্য গণসংবর্ধনা দেয়া হয়। মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে এ গণসংবর্ধনার আয়োজন করে মোংলা নাগরিক সমাজ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সুজন, বাপা, দি হাঙ্গার প্রোজেক্ট’র ব্রেভ প্রকল্প, সম্মিালিত সাংস্কৃতিক জোট, রুদ্র স্মৃতি সংসদ , পিএফজি ও প্রথম আলো বন্ধুসভা।
সোমবার বিকেল ৩টায় গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশাসনের জন্য নাগরিক সুজন মোংলার সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। গণসংবর্ধনার সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এইচ এম দুলাল, বাপা মোংলার আহ্বায়ক মো. নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজের প্রভাষক মাহবুবুর রহমান, মোংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, প্রধান শিক্ষক নরেশ হালদার, প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল, পুজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি মজুমদার, শিক্ষক রেবেকা সুলতানা পারভীন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেমস শরত কর্মকার, সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, গীতিকার মোল্লা আল মামুন, দি হাঙ্গার প্রোজেক্ট ব্রেভ প্রকল্প’র কাজী মিজানুর রহমান, প্রথম আলো বন্ধুসভার সভাপতি আবুল কাশেম, বাপা নেতা শেখ রাসেল, ওয়াটারকিপার্স বাংলাদেশ’র হাছিব সরদার, নারীনেত্র কমলা সরকার, সুষ্মিতা মন্ডল, মিতালি বাওয়ালী প্রমূখ। গণসংবর্ধনায় উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন ইউএনও কমলেশ মজুমদারকে তার সততা-নিষ্ঠা এবং দেশপ্রেম এর জন্য মোংলাবাসী স্মরণে রাখবে। সংবর্ধিত অতিথি কমলেশ মজুমদার মোংলায় দায়িত্ব পালনকালে তাকে সহযোগিতা করার জন্য সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নেওয়া প ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরে তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণের মামলায় আসলাম হোসেন (৩০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্ ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
সব মন্তব্য
No Comments