স্টাফ রিপোর্টার: বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সারা দেশে ছড়িয়ে দিতে আগামী বছর থেকে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, শুধু ঢাকাকেন্দ্রিক আয়োজন নয়, দেশের প্রতিটি জেলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার পরিকল্পনা গ্রহণ করছে।
সোমবার বিকেলে রাজধানীর আসাদ গেইটে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ আয়োজিত “জাতীয় পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬”-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আগামী বছর থেকে আমরা এই আয়োজনকে প্রতিটি জেলায় নিয়ে যেতে চাই। যেন বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের কষ্ট করে ঢাকায় আসতে না হয়। আমরা তাদের জেলায় গিয়ে খেলাধুলার আয়োজন করব। শুধু বছরে একবার নয়, বছরজুড়েই তাদের জন্য বিভিন্ন খেলাধুলার সুযোগ তৈরি করা হবে।”
তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ভেতরে অসাধারণ প্রতিভা, আত্মবিশ্বাস ও আগ্রহ রয়েছে। অনুষ্ঠানে অংশ নেওয়া কয়েকজন শিশুর সঙ্গে কথা বলে তিনি মুগ্ধ হয়েছেন উল্লেখ করে বলেন, “একজন বলছিল, সে সাকিব আল হাসানের মতো ক্রিকেট খেলতে পারে। আরেকজন বলেছে, সে ফুটবল, ক্রিকেট, দাবা, কেরাম—সব খেলাই খেলতে পারে। এই আত্মবিশ্বাস ও আগ্রহই প্রমাণ করে, সুযোগ পেলে তারাও অনেক দূর যেতে পারবে।”
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, অনেক পরিবার এখনো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানদের নিয়ে হতাশা বা সংকোচে ভোগেন। অনেকেই সন্তানকে ঘরের বাইরে নিতে চান না। এ প্রবণতা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “এই শিশুদের সমান গুরুত্ব দিয়ে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। তাহলেই তারা নিজেদের সক্ষমতা প্রমাণ করতে পারবে।”
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের প্যারা অলিম্পিক ক্রীড়াবিদেরা ইতিমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য সুনাম বয়ে এনেছেন। তারা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক জিতেছেন। তিনি বলেন, “আজ যারা এখানে অংশ নিতে এসেছে, তাদের মধ্যেও সেই সম্ভাবনা রয়েছে। শুধু প্রয়োজন সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।”
অনুষ্ঠানে তিনি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দীর্ঘমেয়াদি ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন। তিনি জানান, ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় সারা বছর তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে আসা বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, অভিভাবক, কোচ ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments