মো.পাভেল ইসলাম মিমুল রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (৯ জানুয়ারি) বিকেল ৫ টায় ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মো.তরিকুল আলম পল্টুর উদ্যোগে তার বাগান বাড়ির সামনে ১০০০ মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আক্তার রেনী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তাই আপনারা তার পাশে থাকবেন ও তার জন্য দোয়া করবেন।
এ ব্যাপারে কাউন্সিলর মো.তরিকুল আলম পল্টু বলেন, মানবিক বিবেচনায় মাননীয় মেয়র জননেতা এএইচএম খায়রুজ্জামান লিটন এর সহযোগিতায় প্রতিনিয়ত শীতার্তদের মাঝে মোটা কম্বল বিতরণ করা হচ্ছে।
যতদিন শীত থাকবে,ততদিন অব্যাহত ভাবে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে। আমি সব সময় ওয়ার্ডবাসীর পাশে ছিলাম,আছি এবং আগামীতে থাকবো।
তরিকুল আলম পল্টু আরও বলেন,শুধু লোক দেখানো নয়,সকল সচেতন বিত্তবানদের শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ ছাএলীগ রাজশাহী মহানগর সহ সম্পাদক রিয়াদ আল মাহমুদ,২৫ নং ওয়ার্ড সচিব মো.শামসুল হক,অফিস সহকারী মো.আলমগীর, কম্পিউটার অপারেটর মো.মাহমুদ রহমান রুমন,মো. জাহিদুল হক সনেটসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
সব মন্তব্য
No Comments