স্টাফ রিপোটার: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন সারাবিশ্বে রোল মডেল। ২০০৮-৯ সালে দেশে ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯২ হাজার টন যা বৃদ্ধি পেয়ে ২০১৮-১৯ সালে ৫ লাখ ৩৩ হাজার টনে উন্নীত হয়েছে। অর্থাৎ গত এক যুগে ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় ৮৩ শতাংশ। ২০০৯ সালের আগে দেশের মাত্র ২১টি উপজেলার নদ-নদীতে ইলিশ পাওয়া যেত। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের ইলিশবান্ধব বিভিন্ন কর্মসূচি গ্রহণের ফলে বর্তমানে ১২৫টি উপজেলার নদ-নদীতে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। প্রচুর ইলিশ ধরা পড়ায় দেশের সাধারণ মানুষ এখন ইলিশ কিনে খেতে পারছেন।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল লিমিটেডের দিলকুশা হলে 'পদক্ষেপ বাংলাদেশ' আয়োজিত ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উৎসব ২০২১’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, এ ভূখণ্ডে ইলিশের ইতিহাস অনেক পুরনো। তবে দ্বাদশ শতাব্দী থেকে এ দেশের রসনায় ইলিশের নিয়মিত উপস্থিতির কথা জানা যায়। তখন থেকেই ইলিশ বাঙালির আবেগের নাম। তিনি বলেন, ইলিশ মিশে আছে বাঙালির শোণিতে, শোভায়, মননে, মর্যাদায়।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর চেয়ারম্যান ও পদক্ষেপ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার এবং বিশিষ্ট কথাসাহিত্যিক ও পদক্ষেপ বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টামণ্ডলীর সদস্য সেলিনা হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন পদক্ষেপ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি বাদল চৌধুরী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বাণী পাঠ করে শোনান যথাক্রমে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বুলবুল মহলানবীশ ও পদক্ষেপ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সাংস্কৃতিক সম্পাদক ড. চঞ্চল সৈকত।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments