স্টাফ রিপোর্টার: নির্বাচন পরিচালনা বিধিমালা-২০০৮ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশোধিত বিধিমালায় আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক স্থগিত রেখে মোট ১২০টি প্রতীক সংরক্ষিত রাখা হয়েছে। পাশাপাশি কোনো আসনে একক প্রার্থী থাকলেও ভোটারদের জন্য ‘না’ প্রতীকে ভোট দেওয়ার বিধান যুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত অতিরিক্ত গেজেট প্রকাশ করা হয়। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২-এর ৯৪ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এই সংশোধনী আনা হয়েছে।
কি আছে নতুন বিধিমালায়:
প্রজ্ঞাপনে বলা হয়, বিধি-৯ এর উপ-বিধি (১) প্রতিস্থাপন করে বলা হয়েছে- কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অনুচ্ছেদ-২০ এর দফা (১) এর অধীন, স্থগিতকৃত প্রতীক ব্যতীত, তালিকার প্রতীকগুলো থেকে প্রাপ্যতা সাপেক্ষে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। অর্থাৎ স্থগিত ‘নৌকা’ প্রতীক কাউকে বরাদ্দ দেওয়া হবে না।
সংরক্ষিত ১২০টি প্রতীকের মধ্যে উল্লেখযোগ্য হলো- শাপলা কলি, ধানের শীষ, দাঁড়িপাল্লা, হাতপাখা, লাঙল, গোলাপ ফুল, হাতুড়ি, বই, চাকা, ফুটবল, মশাল, মাছ, হাতি, ঘোড়া, গরুর গাড়ি, রিকশা, বাইসাইকেল, মোটরসাইকেল, মোবাইল ফোন, কম্পিউটার, কাপ-পিরিচ, কাস্তে, কুঁড়ে ঘর, টেবিল ঘড়ি, হেলিকপ্টার, হ্যান্ডশেক ও ‘না’ প্রতীক।
আরও যে পরিবর্তন আনা হয়েছে:
১. মনোনয়নপত্রের ফরম-১ এ নির্বাচনী ব্যয়ের জন্য ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি ‘প্রার্থী অথবা প্রার্থীর নিয়োজিত নির্বাচনী এজেন্টের অ্যাকাউন্ট নম্বর’ যুক্ত করতে হবে।
২. হলফনামায় আয়কর সংক্রান্ত নথি সংযুক্ত করা আগে বাধ্যতামূলক থাকলেও এখন ‘দাখিল ঐচ্ছিক’ হিসেবে বিবেচিত হবে।
৩. হলফনামায় ‘অভিযুক্ত’ বলতে যার বিরুদ্ধে আদালত কর্তৃক চার্জ গঠিত হয়েছে তাকে বোঝাবে।
৪. স্বামী/স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়কর তথ্য প্রদানও ঐচ্ছিক করা হয়েছে।
ইসি সূত্র জানায়, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নিবন্ধন স্থগিত রয়েছে। তাই ৩০ বছরের মধ্যে প্রথমবারের মতো ব্যালটে ‘নৌকা’ প্রতীক থাকছে না। দাঁড়িপাল্লা প্রতীক পুনর্বহাল করা হলেও শাপলা প্রতীক এবারের তালিকায় রাখা হয়নি, তবে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়েছে।
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে কথিত ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানান ...
স্টাফ রিপের্টার: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত হয়ে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ বা এসআরবি নামে যাত্রা শুরু করেছে এলিট বাহিনীটি। বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন নামে আনুষ্ঠানিকভাবে কার ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি'র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ। আজ স্পীকারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
সব মন্তব্য
No Comments