ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে ১৩ প্রার্থীর মধ্যে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেওয়া হয়।
মনোনয়ন বৈধ ঘোষণা করা আট প্রার্থী হলেন- সদ্য বহিষ্কৃত বিএনপির সাবেক সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মঈন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, আশুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু আসিফ আহমেদ ও জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল।
মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন-ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা আশরাফ উদ্দিন মন্তু, (রাজশাহী বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা) স্বতন্ত্র প্রার্থী শাহ মফিজ, মোহন মিয়া ও আব্দুর রহিম। হলফনামায় স্বাক্ষর, ১ শতাংশ ভোটারের স্বাক্ষর, ব্যাংক স্টেটমেন্ট দাখিল না করাসহ বিভিন্ন ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ শাহগীর আলম বলেন, ১৩টি মনোনয়নের মধ্যে যাচাই-বাছাই শেষে পাঁচ প্রার্থীর মনোনয়ন দাখিলে ত্রুটি ছিল। বাকি আটজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। যারা যাচাই-বাছাইয়ে বাতিল হয়েছেন তারা আগামী তিনদিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্তে জাতীয় সংসদ থেকে গত ১১ ডিসেম্বর পদত্যাগ করেছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও এই আসনে ৫ বারের সাবেক সাংসদ উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া। ফলে এ আসনটি শূন্য ঘোষণা করলে ১ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। এ আসনে মনোনীত কোনো প্রার্থী দেয়নি আওয়ামী লীগ। তবে জাতীয় পার্টি থেকে আব্দুল হামিদ ভাসানীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে সদ্য বিএনপি ও জাতীয় সংসদ থেকে পদত্যাগকারী উকিল আব্দুস সাত্তার ভুইয়া পদত্যাগ করা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবারো নির্বাচন করছেন।
এদিকে, অসম্পূর্ণ ও নানা ত্রুটিযুক্ত হওয়ায় মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী মোহন মিয়া শনিবার সন্ধ্যায় শ^াসকষ্ট জণিত কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজর আলী মৈশানের ছেলে। বৃহস্পতিবার বিকেলে সরাইল উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে উপস্থিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি।
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।মঙ্গলবার (১২ মে ...
রাহাদ সুমন, বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় সাবেক যুবদল নেতাসহ সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত দুই ফেরারী আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মাদকদ্রব্য নিয়ন্ত্র ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : ব্যবসায় লোকসানের কারণে ঋণের দায়ে জর্জরিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রাজলক্ষ্মী মোমবাতি কেমিক্যালের মালিক মানিক চক্রবর্ ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ঔষধ কোম্পানির প্রতিনিধি ফারিয়ার আয়োজনে চাকুরী পেশার মর্যাদা রক্ষায় ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগনের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবিতে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments