ডেস্ক রিপোর্ট: আগে কেবল ক্রেডিট কার্ডে কন্ট্যাক্টলেস বা পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করা যেত। এখন থেকে সব ধরনের কার্ডে পিন ছাড়া লেনদেন করা যাবে। ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ক্রেডিট কার্ড ছাড়াও ডেবিট ও প্রিপেইড কার্ডে এখন থেকে পিন ছাড়া স্পর্শহীন লেনদেন করতে পারবেন সব ব্যাংকের গ্রাহকেরা। একবারে লেনদেন করা যাবে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এ সিদ্ধান্তের ফলে ডিজিটাল লেনদেন আগের চেয়ে অনেক সহজ হবে। অনেক সময় এমন হয় যে, নিজে গিয়ে কেনাকাটা করা সম্ভব হচ্ছে না। আবার নিরাপত্তার কারণে কার্ডের পিন নম্বরও অন্য কাউকে বলা যায় না। এখন নতুন সিদ্ধান্তের ফলে কার্ডের পিন ছাড়াও যে কেউ ৫ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন।
তবে এ ক্ষেত্রে কার্ডধারী যেন বড় ধরনের কোনো ঝুঁকির মধ্যে না পড়েন, সে জন্য লেনদেনের সীমা কমিয়ে রাখা হয়েছে।
ইত্তেফাক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। নতুন দর অনুযায়ী দেশের বাজারে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ লাখ ৩৪ হাজারের ঘর ছাড়িয়ে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
সব মন্তব্য
No Comments