ডেস্ক রিপোর্ট: টেকসই ভবিষ্যত বির্নিমাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গলোবাল সাউথ এর কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুন ও ছাত্রদের রাখার আহবান জানিয়ে বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেছেন, তরুনরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
শনিবার (১৭ আগষ্ট) ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত 'থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট-২০২৪' এর ইনঅগারাল লিডার্স অধিবেশনে একথা বলেন তিনি।সরকার প্রধান ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন। অন্তর্বতী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এ্টিই ড. ইউনুসের প্রথম বহুপক্ষীয় কোন অনুষ্ঠানে যোগদান।
তিনি বলেন, আমাদের কৌশলগুলোর কেন্দ্রবিন্দুতে অবশ্যই তরুন এবং ছাত্রদের রাখতে হবে, যারা গ্লোবাল সাউথের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ। আমাদের জনসংখ্যার দুই তৃতীয়াংশ তরুন এবং তারা সমাজের সবচেয়ে শক্তিশালী অংশ।
আফ্রিকা, লাতিন আমেরিকা,এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশ গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত। মুলত এসব দেশের মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় কম।
বিশেষ প্রতিনিধি, জেদ্দা: সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এই ভ ...
আন্তর্জাতিক ডেস্ক: মরিশাসের প্লেইন-দে-পাপাই এলাকায় কন্টেইনার দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। গত বুধবার (৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার পর দেশ ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পরিস্থিতিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে ...
স্টাফ রিপোর্টার: সৌদি আরবের পবিত্র নগরী মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে বুধ ...
সব মন্তব্য
No Comments