মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার থেকে: বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সাভারে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। শনিবার সন্ধ্যায় সাভারের রেডিও কলোনি বাসস্ট্যান্ডে প্রায় ৩ শতাধিক মানুষের মধ্যে তিনি এই ইফতার বিতরণ করেন।এ সময়ে উপস্থিত ছিলেন ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য হাসিবুর রহমান খান, সাভার পৌর বিএনপির সাবেক আইন ও বিচার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, সাভার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক বাবুসহ অন্যান্য নেতা কর্মীরা। এ সময় রাশেদুল আহসান রাশেদ বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা পাঁচ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি।আজ এই কর্মকান্ডের দ্বিতীয় দিন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments