স্টাফ রিপোর্টার: ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ও বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের সাবেক সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার গ্রেপ্তারের বিষয়ে বিবৃতি দিয়েছে বাজুস।
সংগঠনের প্রেসিডেন্ট এনামুল হক খান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত সোমবার ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তারের বিষয়টি বাজুসের দৃষ্টিগোচর হয়েছে। বাজুস সর্বদা অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে এবং কোনো অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না।
বিবৃতিতে আরও বলা হয়, তবে কোনো অভিযোগের কারণে ঢালাওভাবে পুরো জুয়েলারি সেক্টরকে নেতিবাচক প্রচারণার আওতায় আনা সমীচীন নয়। দিলীপ কুমার আগরওয়ালাকে ঘিরে সংবাদ প্রচারের ক্ষেত্রে দেশের সামগ্রিক জুয়েলারি খাতের ভাবমূর্তি রক্ষায় সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করছে বাজুস।
বাংলাদেশের জুয়েলারি খাত দেশের অর্থনীতি, রাজস্ব আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে, যেখানে প্রায় ৪০ হাজার ব্যবসায়ী এবং ২৮ লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সাথে সাথে জুয়েলারি খাতকে সুশৃঙ্খল, আধুনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। স্বর্ণ নীতিমালা ২০১৮ সংশোধিত ২০২১ এর আধুনিক সংশোধন ও সংযোজনের লক্ষ্যে বাজুস গত ৮ মাস ধরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, এই খাতের স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হলে বৈধ ব্যবসা সংকুচিত হওয়ার পাশাপাশি সরকারের রাজস্ব আহরণের বিভিন্ন পদক্ষেপ ক্ষতিগ্রস্ত হতে পারে, লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে যাবে এবং দেশীয় বাজারের একটি অংশ বিদেশমুখী হয়ে বৈধভাবে দেশের অর্থ বিদেশে পাচার হয়ে যাবে। তাই কোনো ঘটনা বা অভিযোগের কারণে একটি সম্ভাবনাময় শিল্প খাতের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হোক, তা বাজুস চায় না।
বাজুস মনে করে, ডায়মন্ড ওয়ার্ল্ড একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, যার সঙ্গে বহু মানুষের কর্মসংস্থান ও জীবিকা জড়িত। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের কারণে প্রতিষ্ঠানটির নিরপরাধ কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের জীবিকা যেন অযথা ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও যথাযথ গুরুত্ব দেওয়া প্রয়োজন। আইনের শাসন, ন্যায়বিচার, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতার মাধ্যমে দেশের জুয়েলারি খাতের ইতিবাচক অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।
প্রসঙ্গত, চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকার অবৈধ স্বর্ণ ও হীরা কেনাবেচা এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দিলীপ কুমার আগরওয়ালাকে মঙ্গলবার এক দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র আহতের ঘটনায় হত্যাচেষ্টা মামলায় বুধবার ঢাকার আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ডেস্ক রিপোর্ট: দেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হ ...
স্টাফ রিপোর্টার: পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টা ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।বুধবার ০৫ নভেম্বর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং ক ...
সব মন্তব্য
No Comments