উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের পূর্ব ধামসর গ্রামের ঐতিহ্যবাহী সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের সাবেক সভাপতি সর্দার সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আ. ফ. ম. শামসুদ্দোহা আজাদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুস সবুর মল্লিক, প্রতিষ্ঠানের সাবেক প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ অলিউল মল্লিক এবং উজিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারিক মোহাম্মদ আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আজিজ হাওলাদার, বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল লতিফ মোল্লা, রফিকুল ইসলাম সাত্তার মল্লিক, যুবদল নেতা মোহাম্মদ সাইদুর রহমান ইকবাল, ইউনিয়ন মহিলা দলের সভাপতি শিরিন আক্তার লিপি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও বিনোদনের জন্য বছরে অন্তত দুটি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা উচিত। এর ফলে শিক্ষার্থীরা মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে থেকে সুস্থ বিনোদনের দিকে আগ্রহী হবে এবং পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠবে।
তারা আরও বলেন, শিক্ষার্থীদের সঠিক পথে রাখতে অভিভাবকদের সর্বোচ্চ নজরদারি প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের রাজনৈতিক সহিংসতা বরদাস্ত করা যাবে না। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত প্রচেষ্টায় সোনারবাংলা মাধ্যমিক বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments