ডেস্ক রিপাের্ট:শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা এবং চাকরির বাজার সম্পর্কে ধারণা দিতে ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে একটি ক্যারিয়ারটক সেশনের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।
এই ইভেন্টটি ব্র্যাক ব্যাংকের একটি বৃহত্তর উদ্যোগের অংশ, যেটির অধীনে ব্র্যাক ব্যাংক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নিয়ে অংশগ্রহণমূলক কনসালটেশন সেশন আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের জব মার্কেটের প্রস্তুতি সম্পর্কে বিভিন্ন ক্যারিয়ার সহায়ক দিকনির্দেশনা দিয়ে থাকে।আট হাজারেরও বেশিকর্মী নিয়ে বাংলাদেশেরব্যাংকিং খাতে শীর্ষ নিয়োগকারী বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেব্র্যাক ব্যাংক।ব্যাংকটি দেশসেরা মেধাবীদের নিয়োগদানের মাধ্যমে তাঁদের দক্ষতা বৃদ্ধিতে এবং কর্মজীবনে সমৃদ্ধিতে সহায়তা করে থাকে।
৯ মে ২০২৪ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে দিকনির্দেশনামূলক বক্তব্য রেখেছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আব্দুল মোমেন এবং হেড অব হিউম্যান রিসোর্সেসআখতারউদ্দিন মাহমুদ।
সৈয়দ আব্দুল মোমেন বলেন, “ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে অন্যতম শীর্ষ নিয়োগকারী প্রতিষ্ঠান। বছরের পর বছর ধরেআমাদের ব্যাংকটি ব্যাংকিং খাতের সেরা মেধাবীদের কাছেপ্রধান আকর্ষণ হয়ে উঠেছে। প্রতিষ্ঠানের সহকর্মীদের প্রতি যত্নশীল আচরণ, উপযুক্ত কর্মপরিবেশ,নৈতিকতা, স্বচ্ছতা, ব্র্যান্ড-ভ্যালু এবং কর্পোরেট সুশাসনের জন্য ব্র্যাক ব্যাংক চাকরিপ্রত্যাশীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে।”
তিনি আরও বলেন, “আমরা আজ দেশের এই স্বনামধন্য কৃষি বিশ্ববিদ্যালয়ে এসেছি শিক্ষার্থীদের তাঁদের পূর্ণ সম্ভাবনার বিকাশ এবং উজ্জ্বল ক্যারিয়ার গঠনের যাত্রায়সহায়তা করতে। আমাদের ইয়াং লিডারস প্রোগ্রামটি বর্তমানে ব্যাংকিং খাতে সেরা প্রোগ্রাম, যাকর্মীদের নিবিড় প্রশিক্ষণ এবং দ্রুত ক্যারিয়ার অগ্রগতির সুযোগ প্রদান করে থাকে। এছাড়াওএকটি মূল্যবোধভিত্তিক ব্যাংকে কাজ করার সুবাদে আমাদের সহকর্মীরা দেশের আর্থ-সামাজিক উন্নয়নেও অবদান রাখার সুযোগ পাচ্ছেন।”
কর্মীদের কর্পোরেট পেশাদার হিসেবে বেড়ে ওঠা এবং তাঁদের পূর্ণ সম্ভাবনার বিকাশ ঘটানোর বিষয় নিয়ে কথা বলেনআখতারউদ্দিন মাহমুদ। তিনি বলেন, “হেড অব হিউম্যান রিসোর্সেস হিসেবেআমি আমাদের ব্যাংকটিকে শুধু একটি প্রতিষ্ঠানের চেয়েও বেশিকিছু হিসেবেই দেখি। এটি এমন একটি প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেক সহকর্মীর সম্ভাবনাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়। আমরা আমাদের প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তি,শেখার মানসিকতা এবং প্রফেশনাল ডেভেলপমেন্টের সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।”
অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দুল আউয়াল, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রফিকুল ইসলাম সর্দার,কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিনড. খন্দকার মো.মোস্তাফিজুর রহমান এবংবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতিড. মোহাম্মদ নাসির উদ্দিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেনহেড অব স্মল বিজনেস (সাউথ)নজরুল ইসলাম এবং হেড অব ট্যালেন্ট অ্যাকুইজিশন অ্যান্ড এমপ্লয়ার ব্র্যান্ডিংরিশাদ হোসেন।
ডেস্ক রিপোর্ট: দেশের বাজারে নতুন রেডমি নোট ১৭ সিরিজ উন্মোচন করেছে শাওমি। এই সিরিজে থাকছে ২ বছরের ওয়ারেন্টি এবং ১ বছরের স্ক্রিন প্রোটেকশন সুবিধা। নতুন লাইনআপে রয়েছে তিনটি মডেল - রেডমি নোট ১৭ প ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের (বায়েক) পাওনিয়ার বেজে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সার্ভার রুমসহ আশপাশের কয়ে ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ ১১০৮ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।মঙ্গলবার ৯ সেপ্টেম্বর, ২০২৬ সকালে বাজুসের স্ট্যান্ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’ ও স্বনামধন্য রিটেইল চেইন শপ ‘ফ্রেশ সুপার মার্ট এর গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট সুবিধা আরও ...
সব মন্তব্য
No Comments