ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বিশেষ কার্ডের মাধ্যমে যে দামে কয়েকটি নিত্য পণ্য গরিব মানুষদের দেওয়ার কথা বলা হচ্ছে, তা যৌক্তিক নয়। ওই সব পণ্যের দাম অর্ধেকে নামিয়ে আনতে হবে। সংখ্যা ৩গুণ করতে হবে, দুর্নীতি ও স্বজনপ্রীতি বাদ দিয়ে প্রকৃত ভুক্তভোগীদের কাছে পণ্য পৌছে দিতে হবে। পণ্য তালিকায় চালসহ অন্যান্য নিত্য পণ্য যুক্ত করতে হবে।
তিনি বলেন, আমরা খোজ নিয়ে জেনেছি ৩টি ওয়ার্ডের মানুষকে এক দিন পণ্য নিতে আসতে বলা হচ্ছে। এতে যাতায়াত ও লাইনে দাড়িয়ে পণ্য নিতে যে সময় ব্যয় হবে, তা হবে, ‘খাজনার থেকে বাজনা বেশি’। ঐ সময়ের আয় থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে। এ জন্য বিশেষ কার্ডের পণ্য ওয়ার্ডে ওয়ার্ডে পৌছে দিতে হবে।
২০ মার্চ বিকাল সাড়ে ৩টায় ঢাকার পল্টন মোড়ে ২৮মার্চ হরতালের সমর্থনে সিপিবি’র পল্টন শাখা আয়োজিত সমাবেশে কমরেড রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যের বক্তব্য রাখেন জলি তালুকদার মুশিকুল ইসলাম শিমুল। এ সময়ে পার্টির নেতা আহসান হাবিব লাবলু, রাগিব আহসান মুন্না, সেকান্দার হায়াৎ প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় হরতালের সমর্থনে প্রচারপত্র বিতরণ করা হয়।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments