ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) মুক্তিযুদ্ধভিত্তিক পথনাটক ‘আরো যুদ্ধ’ প্রদর্শিত হয়েছে। বিশ^বিদ্যালয় থিয়েটারের প্রযোজনায় রোববার দুপুর একটায় ক্যাম্পাসস্থ ডায়না চত্ত্বরে নাটকটি প্রদর্শিত হয়। এতে একাত্তরে পাকিস্তানীদের সহযোগী এদেশীয় দোসরদের স্বাধীনতা পরবর্তী সময়ে ফুলেফেঁপে ওঠা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে করা নানা অপকর্ম ও শেষ পর্যন্ত তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার চিত্র ফুটে উঠেছে।
বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ও বিশিষ্ট নাট্যকার গাউছুল আজম রিন্টুর রচনায় নাটকটির নির্দেশনা দেন থিয়েটারের সভাপতি অনি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক এনামুল হক। নাটকে বিজয় পাগলা চরিত্রে পিয়াস, রাজাকার চরিত্রে নিশান, হকা রাজাকার চরিত্রে মাহির, জহির মাস্টার চরিত্রে জাওয়াদসহ বিভিন্ন চরিত্রে লাবণ্য, কৌশিক, পিংকি, ববি, আদনান, শিহাব, ইমরান জয়সহ থিয়েটারের অন্য সদস্যরা অংশ নেন।
এসময় বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন, সহকারী প্রক্টর ড. শফিকুল ইসলাম, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল ও নাট্যকার গাউছুল আজম রিন্টু উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন।
বিশ্ববিদ্যালয় থিয়েটারের সভাপতি অনি আতিকুর রহমান বলেন, ‘পরধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীতে প্রিয় বাংলাদেশ। কিন্তু এই সময়ে দাঁড়িয়েও স্বাধীনতা বিরোধী চক্রের দৌরাত্ন কমেনি। তাদেরই একটি ‘ব্ল্যাকপার্ট’ এই নাটকটির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments