ডেস্ক রিপোর্ট: প্রকাশিত হচ্ছে এক নির্ঝরের গান এর নতুন অ্যালবাম - তাল বেতালের শহরে। স্থপতি ও নির্মাতা এনামুল করিম নির্ঝরের কথা ও সুরে অ্যালবামের পাঁচটি গানের সংগীতায়োজন করেছেন অটমনাল মুন। শহরের নানা অভিজ্ঞতায় জীবন কাটানো মুহূর্তের বলা না বলা কথা আর সুরে সাজানো এই অ্যালবাম।
প্রতিটি সৃজনশীল উদ্যোগ মানবিক হোক এই বিশ্বাস থেকে তরুণ প্রজন্মের শিল্পী ও সংশ্লিষ্টদের নিয়ে এবারের ঈদ এবং নববর্ষ উৎসব উপলক্ষে নতুন এই অ্যালবামটি প্রকাশ করছে গানশালা ও ইকেএনসি [এক নির্ঝর কোলাবরেশনস]।
ব্যক্তিগত মেধা ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার পারস্পরিক ঐক্যচর্চা হিসেবে ইকেএনসি বিভিন্ন সৃজনশীল মাধ্যমের তরুণ পেশাজীবীদের নিয়ে নিরলস কাজ করে যাচ্ছে। প্রচলিত করপোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি [CSR] প্রক্রিয়াকে অনুপ্রাণিত করতে এনামুল করিম নির্ঝর তাঁর উদ্ভাবিত ইন্টেলেকচুয়াল সোশ্যাল রেস্পন্সিবিলিটি [ISR] প্রক্রিয়ার মাধ্যমে স্বেচ্ছাশ্রম হিসেবে নিজের মেধা বিনিয়োগ করছেন। উদ্দেশ্য-যেসব মাধ্যমের পেশাজীবীদের চর্চা-উপার্জনে অনিশ্চয়তা রয়েছে তাদের জন্য স্বাধীন,স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ে তোলা।
তারই অংশ হিসেবে ইকেএনসির সঙ্গে সঙ্গীত মাধ্যমের জন্য মৌলিক গান নির্মাণের প্রতিষ্ঠান গানশালার উদ্যোগে এক নির্ঝরের গান প্রক্রিয়া ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
ইকেএনসি জানায়,‘তাল বেতালের শহরে’ অ্যালবামটি প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে উৎসব উদযাপনে মেধা বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার পারস্পরিক ঐক্যচর্চার মাধ্যমে সমকালীন মৌলিক বাংলা গান নির্মাণ।
স্থপতি হিসেবে নিজের মুল পেশার বাইরে নিয়মিতই চলচ্চিত্র নির্মাণ ও গান তৈরি করছেন এনামুল করিম নির্ঝর। সে ধারাবাহিকতায় নিয়মিত প্রকাশ করছেন গান, মুক্তির অপেক্ষায় আছে নয়টি চলচ্চিত্র।
‘তাল বেতালের শহরে’ অ্যালবামটি প্রকাশ উপলক্ষে নির্ঝর বলেন, “সামাজিক দায়িত্ব হিসেবে আমার মূল পেশার বাইরে সহপেশা হিসেবে যা কিছু করি সেগুলোকে বিনিয়োগ করে আগামী প্রজন্মের জন্য আত্মবিশ্বাসী প্রতিষ্ঠান গড়ার চেষ্টায় আছি। আমার সামান্য অভিজ্ঞতায় যা দেখেছি,তা থেকে সঙ্গীত মাধ্যমের তরুণ পেশাজীবিদের নিয়মিত কাজের সুযোগ করে দিতে একটা প্রক্রিয়া গড়ার চেষ্টায় আছি। ব্যক্তিগত মেধা ও প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতার পারস্পরিক ঐক্যচর্চা হিসেবে ইকেএনসির সিএসআর-আইএসআর পদ্ধতিটা ভবিষ্যতে সমাধানের উপায় হিসেবে উপযোগী হয়ে উঠবে।”
নির্ঝর জানান, তার উদ্ভাবিত এ পদ্ধতির প্রথম প্রকল্প হিসেবে আছে ‘নয় বছরের বড়’ শিরোনামে ৫৪জন শিল্পীর গাওয়া মোট ৬৩টি গানের অ্যালবাম। সিটি গ্রুপের সিএসআর ফান্ড সহযোগিতায় খুব শিঘ্রই এর গানগুলো প্রকাশ হতে শুরু করবে। তার আগেই উৎসবে-উদযাপনের মেধাচর্চার মানবিক দায়িত্ব হিসেবে বার্জারের সিএসআর ফান্ডের সহযোগিতায় ‘তাল বেতালের শহরে’ অ্যালবামটি প্রকাশিত হতে যাচ্ছে।
নির্ঝর আরও বলেন, “আমি প্রবলভাবে বিশ্বাস করি, আজকের সময়ে সৃজনশীল পেশাচর্চায় মানবিক আবদন অত্যন্ত জরুরি। যাদের আগ্রহ আছে এবং যারা চান সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডকে সমৃদ্ধ করতে, তারা নিশ্চয় এগিয়ে আসবেন। এক্ষেত্রে বিশেষ করে, শিল্পী ও অন্যান্য কলাকুশলীদের একাত্মতা, সহযোগিতা ও বোঝাপড়া খুব জরুরি। তাদের জন্য এতোকিছু চেষ্টা।”
‘তাল বেতালের শহরে’ অ্যালবামের গানগুলো গেয়েছেন শানিলা, নাসা, সাগর দেওয়ান, মনিফা ও মুন। একদল তরুণ চলচ্চিত্রকর্মী যুক্ত হয়ে নির্মাণ করছে মিউজিক ভিডিও। এই শুভ উদ্যোগে সিএসআর ফান্ড নিয়ে সাথে আছে বার্জার। আগামী ১১ এপ্রিল, ২০২৪ থেকে গানগুলো গানশালার ইউটিউব চ্যানেলে দেখা ও শোনা যাবে।
গানশালা’র ইউটিউব চ্যানেল
https://www.youtube.com/@GAANSHALA
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments