আনিছ আহম্মদ (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে ইউএনও নিলুফা আক্তারের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল উপজেলার বালিয়া চন্ডি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে অধ্যায়নরত ১২ বছরের এক শিক্ষার্থী।
জানা যায়, উপজেলার গোসাইপুর ইউনিয়নের পূর্ব রহমতপুর গ্রামের শফিকুল ইসলামের কন্যার বিয়ের আয়োজন চলছিল ২০ সেপ্টেম্বর সোমবার বিকেলে। বাড়িতে চলছিল পুরোদমে বিয়ের আমেজ বর আসেনি তবে বর আসার আগেই বাল্য বিয়ে বন্ধ করতে ছুটে আসেন ইউ এন ও নিলুফা আক্তার।
এ সময় কন্যার পরিবারের সাথে বাল্যবিয়ের কুফল সম্পর্কে ইউএনও নিলুফা আক্তার অবগত করলে তার পরিবার তাদের ভুল বুঝতে পেরে কন্যাকে আর অল্প বয়সে বিয়ে দিবেনা বলে প্রশাসনের কাছে মুচলেকা দেয়। পরবর্তীতে বরপক্ষের কাছে খবর পাঠানো হয় আইন অনুযায়ী বয়স না হয়া পর্যন্ত এই বিয়ে দেয়া হবে না। তারা যেন বরযাত্রী নিয়ে বিয়ে বাড়িতে না আসে।
এ সময় শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো আতাউর রহমান, উপজেলা নির্বাহি কার্যালয়ের সিএ মো আবুল কালামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
সব মন্তব্য
No Comments