স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্ধারণের সর্বময় দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।
শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।
দলীয় সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী মনোনয়ন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেই এই বৈঠক ডাকা হয়। সন্ধ্যার পর শুরু হওয়া বৈঠকে নতুন রাষ্ট্রপতি নির্বাচনই প্রধান আলোচ্য বিষয় ছিল।
তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া ভার্চুয়ালি বৈঠকে যুক্ত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমান।
বৈঠক সূত্র জানায়, রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে, রাষ্ট্রপতি পদে যোগ্য, ক্লিন ইমেজের এবং সর্বজন গ্রহণযোগ্য প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দলের চেয়ারম্যান তারেক রহমানের ওপরই ন্যস্ত থাকবে। তিনি সবার সঙ্গে আলোচনা করে চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বয়ংক্রিয়ভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্বে রয়েছেন। দলের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন তার নেতৃত্বেই নেওয়া হচ্ছে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments