আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।
বুধবার (১ এপ্রিল) সকালে শহরের আল রিফা এলাকায় একটি খামারে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হঠাৎ আকাশ থেকে ড্রোনের অংশবিশেষ নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই ওই বাংলাদেশির মৃত্যু হয়।
ঘটনাটি নিশ্চিত করেছে আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম (WAM), যা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আকাশে উড়ন্ত একটি ড্রোন কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়ে এর ধ্বংসাবশেষ নিচে পড়ে। তবে কী ধরনের ড্রোন ছিল এবং কীভাবে এটি বিধ্বস্ত হয়েছে—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় ডোরড্যাশের খাবার সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. মাহফুজুল হক। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তিন ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীর সংখ্যা গত দুই বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমলেও, এরমধ্যেও শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের কেন্দ্রীয় রুট দিয়ে লিবিয়া থেকে ইতালিতে ...
ডেস্ক রিপোর্ট: ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার, ২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের কাসালোত্তি এলাকার ভি ...
স্টাফ রিপোর্টার: মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি প্রবাসী শ্রমিকসহ মোট ছয়জন নিহত হয়েছেন। রোববার ২১ জুন স্থানীয় সময় সকাল ৬টার দিকে আল শাহানিয়া এলাকার দোহা-দুখান মহাসড়কে এই ম ...
সব মন্তব্য
No Comments