ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ৮ এপ্রিল সংবাদপত্রে দেয়া একবিবৃতিতে প্রশান্ত-ভারত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার নেতৃত্ব ও কর্তৃত্ব বাড়ানোর অংশ হিসেবে ইন্দোপ্যাসিফিক ষ্ট্র্যাটেজি (আই.পি.এস) জোটে বাংলাদেশের অংশগ্রহণকে ঝুকিপুর্ণ বিবেচনা করে এ উদ্যোগ থেকে সরে আসার আহবান জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, মার্কিনী স্বার্থে ভূরাজনৈতিক সামরিক কোন জোটে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য বিপজ্জনক। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে ঋণ নিয়ে অস্ত্র কেনার প্রস্তাব গ্রহণ না করে দেশের কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো ও মনোযোগ দেয়ার দাবি জানা তিনি।
বিবৃতিতে তিনি বলেন, দুর্নীতি, গণতন্ত্রহীনতা, দ্রব্যমূল্যের উর্ধগতি, কর্মহীনতা, ন্যায্য মজুরি না পাওয়া, কৃষকের দুর্দশা দেশের সামনে প্রধান সমস্যা। এগুলো সমাধানে উদ্যোগ নেয়া অস্ত্র কেনার চাইতে বেশি জরুরি। মার্কিন যুদ্ধ জোটে অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ মার্কিনীদের সহায়তা পেতে চাইছে। এর ফলাফল দেশের নিরাপত্তাতো বাড়াবেই না বরং মার্কিনীদের যুদ্ধ চক্রান্তের অংশ হয়ে পড়তে পারে বাংলাদেশ। এই অশুভ তৎপরতা বন্ধ করার জোর দাবি জানিয়েছেন তিনি।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments