স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তিন-চারটি জেনারেশন নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. ফজলুর রহমান। সম্প্রতি এক ভিডিওতে এ মন্তব্য করেন তিনি।
তিনি বলেছেন, ‘যাকে আমরা বাংলার মহান সন্তান মনে করেছিলাম। তিনিই সব জিনিস সর্বনাশ করে দিয়েছেন। একটা ছেলেকেও কেউ বিশ্বাস করে না। মানুষ থুথু দেয়, ঘৃণা করে। এমন ঘৃণা করে, এটা অকল্পনীয়। পুলিশ ছাড়া কোথাও গেলে গণপিটুনি এমনভাবে খাবে যে তারা কুকুরের সাথে রাস্তায় পড়ে থাকবে। কেউ টেনেও তুলবে না।’
ফজলুর রহমান তার বক্তব্যে ড. ইউনূসের কর্মকাণ্ডে দেশের তিন-চারটি প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন। ইউনূসকে ঘিরে জনমানসে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে তার এ দাবির সমর্থনে কোনো জরিপ বা পরিসংখ্যান তিনি উল্লেখ করেননি।
এর আগেও ড. ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার নিয়ে একাধিকবার কঠোর মন্তব্য করেছেন ফজলুর রহমান। গত ১ জুন তিনি বলেছিলেন, ‘ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার চারটি জেনারেশন ধ্বংস করে দিয়েছে। যাদের বয়স ৩০ হয়নি তারা উপদেষ্টা হয়ে দেশ-বিদেশে শত শত কোটি টাকা পাচার করেছে।’ তিনি আরও বলেছিলেন, ‘দীর্ঘদিন ধরে বলে আসছি আমাদের নতুন জেনারেশন নষ্ট হয়ে গেছে।’
বিএনপির সংসদ সদস্য হিসেবে পরিচিত ফজলুর রহমান এর আগে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, তিনি ড. ইউনূসের অধীনে দেশে কোনো নির্বাচন দেখতে চান না। তার এ ধরনের বক্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার জন্ম দেয়।
সম্প্রতি প্রকাশিত ভিডিওতে দেওয়া তার নতুন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে তিনি তরুণ প্রজন্মের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার অভিযোগ তোলেন এবং ড. ইউনূসের সময়ে তরুণদের কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে ঘৃণা ও ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি করেন।
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
ময়মনসিংহ অফিস: ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ...
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়া-৩ আসনের এমপি মুফতি আমির হামজা বাড়িতে নেই এবং তার মোবাইল নম্বরও বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। শুক্রবার (৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়ে ...
সব মন্তব্য
No Comments