ভোলা প্রতিনিধি॥ ভোলার দৌলতখানে উপজেলা বিএনপি’র কার্যালয়ে হামলা চালিয়ে ও ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার (২২ আগস্ট) সকাল ১০ টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। দলীয় সূত্রে জানাযায়, সোমবার সকালে উপজেলা বিএনপি’র কার্যালয়ের ভেতরে একটি আলোচনা সভা চলছিল।
এসময় ছাত্রলীগের নেতাকর্মীর সংঘবদ্ধ হয়ে বিএনপি’র কার্যালয়ের ভেতরে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে চেয়ার টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। এসময় বিএনপি নেতাকর্মীর দ্রæত কার্যালয় ত্যাগ করেন।
উপজেলা বিএনপির নেতা মাহাবুদ মোর্শেদ কুট্টি জানান, সকালে দলীয় কার্যালয়ে একটি সভা চলাকালে পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা আকস্মিক ভেতরে ঢুকে হামলা চালায় এবং আসবাবপত্র ভাঙচুর করে।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতির সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
দৌলতখান থানা ওসি মো. বজলার রহমান বলেন, বিএনপি কার্যালয়ে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হবে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments