ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় মন্ত্রিপরিষদ বিভাগ ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট দিবাগত রাত ১২টা পর্যন্ত বিধি-নিষেধ আরোপ করেছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের ১৫ জুন এক স্মারকে উল্লিখিত প্রজ্ঞাপনের মাধ্যমে নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ শূন্য আসনের নির্বাচনের দিন ধার্য করেছে এবং ১১ জুলাই এক স্মারকে ২৮ জুলাই সংশ্লিষ্ট নির্বাচনি এলাকা বিধি-নিষেধের আওতাবহির্ভূত রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
এমতাবস্থায়, যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন করে ২৮ জুলাই অনুষ্ঠেয় একাদশ জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ আসনের নির্বাচন, সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম এবং এতদসঙ্গে সংযুক্ত সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিস ও স্থাপনা এ বিধি-নিষেধের আওতাবর্হিভূত রাখা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগ আজ এ সংক্রান্ত আদেশ জারি করে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments