উজিরপুর প্রতিনিধিঃ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালের উজিরপুর উপজেলা দলিল লেখক সমিতির কার্য্য নির্বাহী কমিটির নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে সমিতির ৬৭ জন ভোটার নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করে। নির্বাচনের দায়িত্ব পালন করে দলিল লেখক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র সদস্য লাভলু চাপরাসি ও আলতাফ হোসেন। নির্বাচনে সভাপতি পদে দুই জন এবং সাধারণ সম্পাদক পদে তিন জন প্রতিদ্বন্ধিতা করেন। সভাপতি পদে মোঃ জামাল হোসেন ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্ধন্ধি প্রার্থী অনিল চন্দ্র রায় ২৮ ভোট পান। সভাপতি পদে ভোট বাতিল হয় ৪ টি। সাধারণ সম্পাদক পদে মোঃ ফরিদ হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ লিয়াকত হোসেন ২৩ ভোট এবং মোঃ মাহবুবুর রহমান ১৫ ভোট পান। সাধরণ সম্পদক পদে ভোট বাতিল হয় ০১ টি। অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম দুলাল, আবুল বাসার বাদশা, যুগ্ম-সম্পাদক পদে আঃহক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক প্রমুখ।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
সব মন্তব্য
No Comments