স্টাফ রিপোর্টার: রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত একযোগে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর ১১ নম্বরে জমজম টাওয়ারের বিপরীত পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় একই সময়ে মিরপুর-১ নম্বর মোড়ে মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে অভিজাত পরিবহনের আরেকটি বাসে আগুনের ঘটনা ঘটে। রাত ৮টার দিকে মধ্য বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির সামনে পার্কিংয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। এছাড়া দিবাগত রাতে হাজারীবাগে বেগম ফজিলাতুন্নেছা স্কুলের সামনে পার্কিং করা বাস ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে জব্দ করা একটি ট্রাকে আগুনের ঘটনা ঘটেছে।
একই সময়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অন্তত ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড় ও যাত্রাবাড়ী থানার সামনে পরপর ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরিত হয়। এতে বিল্লাল (৩২) নামে এক রিকশাচালক গুরুতর আহত হন। বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে ককটেল বিস্ফোরণে আরও একজন আহত হন।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিস্ফোরণের ঘটনা ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় মোটরসাইকেলযোগে এসে দুর্বৃত্তরা পরপর তিনটি ককটেল ফাটিয়ে পালিয়ে যায়। রাত সোয়া ৯টার দিকে আগারগাঁওয়ে এডিবি ভবনের সামনে, রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে এবং রাত সোয়া ১১টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এছাড়া শান্তিনগর ও আব্দুল্লাহপুর এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
এদিকে নাশকতার পর রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপির পক্ষ থেকে রাজধানীজুড়ে ৩৪০টি চেকপোস্ট এবং বিশেষায়িত ইউনিট এসআরবি-র ৪০টি চেকপোস্ট বসানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার ও প্রবেশপথে তল্লাশি ও টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্টাফ রিপোর্টার: আজ ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস-২৮ কূপের গ্যাস উৎপাদনের উদ্বোধনকালে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, এই কূপ হতে জাতীয় গ্রিডে দিনে আরো ১২ দশমিক ৫ মিলি ...
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
সব মন্তব্য
No Comments